বুধবার, ২১ আগস্ট, ২০১৯

শ্যামলী বন্দ্যোপাধ্যায়


শ্যামলী  বন্দ্যোপাধ্যায়

বাৎস্যায়ন

১

ও মেয়ে তুই লিডিং নিউজ
             মরিস যখন ইটভাটায়,
পোড়ারমুখী তিলোত্তমা
             খাবলেছে কেউ কবিতায়!

কবয়িত্রী! তুমিও দিচ্ছ ধুনির ধোঁয়া হাতপাখায়!

        





২

কবিতায় বসত করে প্রবল দেহামৃত
   বাৎস্যায়ণ এমনই সম্ভূত!







৩

কীটমানবেরা প্রাচীন আপ্তবাক্য মাথায় রেখে
মুখ থুবরোয় নরকের দ্বারে।
সুধীরা মৌনমিছিলে, প্যানেলে, মোমবাতিতে!
রায়বাবুরা অপলক হাপিত্যেশে বিচারের রায়ে।

কিন্তু অলৌকিক আখরগুলিকে নিষিদ্ধ করা যায়না।

তাই দু:সাহসী কবিতায়   পরাণের পদ্মবনে
চুটিয়ে পরাগের ধুলো উড়তে থাকে …