বৃহস্পতিবার, ২১ মে, ২০২০

হাসিদা মুন


হাসিদা মুন

১

অভব্য স্বজ্ঞা
মদ্যপ পরমাণু
পাথর পাথর ঘোরে
পৃথিবী বিয়োগের তরে ....





২

যুদ্ধ যুদ্ধ   অনুভব করছি
জীবন 
আপনিও লড়াই করেছেন
আমরা সময়কে  ধরে আছি 
পৃথিবী রক্ষার ঢাল
চিরটাকাল ...





৩

তোমার ঘুমভাঙ্গা কণ্ঠস্বরের
এক কোণ জুড়ে থাকবো বলে
হাজার রাত্রি জাগি .....






৪

হোক কাঁদা মাটি
তবুও আমার অবাধ অস্তিত্ব তো  তুমি
খুলে  দাও সংকীর্নতার   কারাগার
নিপাট  বিস্তীর্ণতা চাই হে' জন্মভূমি ....