শুক্রবার, ২১ জুন, ২০১৯

শ্রীপর্ণা গঙ্গোপাধ্যায়


শ্রীপর্ণা গঙ্গোপাধ্যায়

বৃষ্টি
                                          
১

যদি বল  রেখে আসি পিঁড়ি
তুমি এসে বসবে যখন, দেখো
লালনহীন কিশোরীর মত শুকিয়েছে
শ্যামল দূর্বাঘাস,আম জাম জারুলের
সবুজাভ বন । তাদের ভিজিয়ে দিও ।
শাণিত  শব্দজালে  ক্লান্ত শ্রবণ
চিরপরিচিত সেই মল্লার চায় ।
খররোদে ফেটে যাওয়া মাটি  আর মানবহৃদয়
পিঁড়ি পেতে বসে আছে
অনাদি অনন্তকাল
মেঘরাগ ছোঁয়ার আশায় ।

              






২

কতখানি ভরে গেলে কলসটি
একটি পৃথিবী হয়ে যায় ?
আমি তার আঙুলের ওপর একটিমাত্র আঙুল রেখেছি
তখনি কয়েকটা নদী বরষারঞ্জিত, কলসে ভরেছে 
সাতপাত্র অমৃত আর পাঁচ খন্ড ভূমি,
একটি পৃথিবী।

                            





৩

কুমারী মাটির  সঙ্গে  বৃষ্টির সঙ্গমে
ফুটে ওঠে যে যূথিকা মঞ্জরী
আমি তার নাম রেখেছি
অনন্ত জীবন।