বুধবার, ২১ নভেম্বর, ২০১৮

অরুণিমা মন্ডল


অরুণিমা মন্ডল

ধোঁকা----১


                 নরম নরম সন্দেশের আঁকড়ে ধরা
                           হাতে পায়ে লেগে থাকা বরফ
                       মুখ এতোটাই মিষ্টি-----
                         সারাদিন “ঠোঁটের” দেওয়া নেওয়া----

            “মাথা” কম্পিউটারের কাছ দিয়ে “অজানা ভাইরাস” ধার করল----
   বঁড়শি”র আবদার পর্যন্ত মানল না---

       একলাফে গিলে“ হাঙ্গর ” হতে চাইলাম---
       আমার ভাগ্যে“ চিংড়িমাছ” ছিল---
               তামার কড়াইতে ই
“শুকনো প্রেমগুলো” ভেজে খেলাম---“ছালসুদ্ধ--”-----
         

            





ধোঁকা---২

       মন টাকে বেতের লাঠি দিয়ে বেদম প্রহার করলাম
   কেঁদেকেটে প্রমিস করল আর কাছে যাবে না
       কিন্তু----
     যখনই সে বাটি হাতে দাঁড়ায় ---
     আমি উজাড় সাগরের সব মধু ঢেলে ---লন্ডভন্ড হয়ে যাই---
     পাশ দিয়ে চলে যাওয়া ছুরি গুলো বারবার
আমাকে  ছিন্নভিন্ন করে খানখান বিস্কুটে পরিনত করে---
    বড় নর্দমায় ডুবে “ঝগড়া”করি
       কালির “দোয়াত” নিয়ে নিজে মাখি আর মাখাই---!
    মাথা বুক হৃদয় অসহ্য বেদনায় “মুক্ত” ভালোবাসায় শ্বাস নিতে চায়---
   “ডিপ্রেশনের” সিং গুলো মাথার উপর চেপে বসে----
    প্রতিটি দিন রাত “প্রেম তেষ্টায়” চোখ ফেটে জল বেরিয়ে আসে----!
     কাউকে অর্ধেক পোড়ালেও মনে হয় এতো কষ্ট হয় না--?
  

        






ধোঁকা—৩

         ওঠানামা করছে বাক্সটি----
                  
              অদৃশ্য সুতোর লাঞ্ছনায়----

         একবার নাচছে----
                আবার হাসছে----
                 কাঁদছে----
               “আত্মহত্যা” করতে ছুটছে-----

      “ পুতুলটির”  মধ্যে“ ভালোবাসা” নামক সফ্টওয়ার ডাউনলোড করা হয়েছে----?

     

    





ধোঁকা---৪

         “ সাদা কথা”     কাব্যগ্রন্থে উঁকি দেয়----
                  মাঝখান থেকে  লম্বা লম্বা সাপ বেরিয়ে আসে---

     কেউ আদর করে, কেউ খাবার দেয়,
কেউ রান্না করে দেয়,
কেউ তাকিয়ে থাকে
,কেউ ইচ্ছে করে ঝগড়া করে---

   ওই  কাব্যগ্রন্থ” র  রিভিউ
আমার বুকের উপর দিয়ে গিয়ে শ্মশান হয়ে যায়----
      তাঁর কবরের “ফিলিংস” গুলো পর্যন্ত
আমার শরীরের প্রতিটি “অঙ্গ” শুঁকে বেড়ায়---
        কভারের গ্রীন সিগন্যাল”
আমার প্রতিটি প্রেমের কবিতার “মূলধন--”?
      চোখে কাপড় বেঁধে দেওয়া সে এক “বেনামা প্রেমিক--!!!

        
  





ধোঁকা---৫

       পরকীয়া   -----
       টমেটো কাটতে কাটতে হতাশ ------
        পালংশাক-----

       কচু” তে ডুবে ডুবে পাঁচফোড়নের দেহ মনের মিশ্রন---

    উত্তাপের সঠিক ব্যবহার------

      সকালে গরম
       বিকেলে “ঘন্ট” ঠান্ডা ---?

           বারবার গরম করতে করতে
“হলুদ নুনের” অরিজিন্যাল স্বাদটাই
নষ্ট হয়ে যায়--?