রবিবার, ২১ এপ্রিল, ২০১৯

শ্রীলেখা মুখার্জ্জী


শ্রীলেখা মুখার্জ্জী

নব নব রূপে

সেই ইস্কুলবেলার দিনগুলো…
সেদিন তোমায় ভেবে আমার শুধু
পড়া পড়া খেলা ;

বৃষ্টিভেজা ভোরে তিনটে শালিকের ঝগড়া ,
বাসনওয়ালার সুরেলা হাঁক
ছাতপিটোনো গান, কেয়াপাতার নৌকা
সব মিলেমিশেই আমার শৈশবের টাপুরটুপুর
‘নদেয় এলো বান ‘

ঘরের দেয়ালে সাদা দাড়ি নিয়ে
ফ্রেমবন্দী তুমি ,
কিশোরী চোখে দেবদূতের মতো ;

ঢাকাই শাড়ি আর লালটিপ
তোমার কবিতায় শৈশব ডিঙিয়ে
‘মম যৌবন নিকুঞ্জে গাহে পাখি ‘

এই পড়ন্তবেলাতেও
জীবন মরণের সীমানা ছাড়িয়ে
দৃশ্যপটে শুধুই তুমি

আজ বৈশাখের সেই পুণ্য ভোর…

আজ আকাশের নীলছটায় পরিচিত সুর
‘ ভালোবাসি ভালোবাসি…’

ভালোলাগা রেশটুকু আজ ঘিরে থাক
এসো হে চিরনতুন পঁচিশে বৈশাখ—-